একদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ এখনও পুরোপুরি কমেনি। তার মধ্যেই নতুন আতঙ্ক। করোনা আবহের মধ্যে এবার সোয়াইন ফ্লু নিয়ে বাড়ছে উদ্বেগ। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে একজন ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে। আরও দুই সন্দেহভাজনের চিকিৎসা চলছে সিএমআরআইতে। এই অবস্থায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী। কিন্তু এখন থেকেই দেশে তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কথা শোনাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সোয়াইন ফ্লু মোকাবিলার জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করতে স্বাস্থ্য ভবন বৈঠকে বসছে।