COVID 19: করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে ৪স্তরে সমীক্ষার প্রস্তুতি সরকারের

Updated : Jul 01, 2021 08:01
|
Editorji News Desk

করোনা মোকাবিলায় সবথেকে চিন্তা বাড়াচ্ছে উপসর্গহীন আক্রান্ত বা সাইলেন্ট স্প্রেডাররা। উপসর্গহীন আক্রান্তের সংখ্যা ঠিক কত,তা বুঝতে রাজ্যজুড়ে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।করোনার নয়া স্ট্রেন এ রাজ্যে কতটা হামলা চালিয়েছে তাও দেখা হবে সমীক্ষায়।মূলত ৪ টি ভাগে প্রতি মাসে মোট ৪০০ জন ব্যক্তির উপর সমীক্ষা চালানো হবে। প্রথম ভাগে রয়েছেন রাজ্যের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে দেখাতে আসা রোগীরা। দ্বিতীয় স্তরে রয়েছেন সন্তানসম্ভবা মায়েরা। তৃতীয় স্তরে সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য আসা রোগীরা। চতুর্থ পর্যায়ে গোষ্ঠী স্তরে এই সমীক্ষার পরিকল্পনা করা হয়েছে। কোন স্তরে কতজনের মধ্যে সমীক্ষা হবে, কোথায় কোথায় সমীক্ষা হবে সে বিষয়ে এখন প্রোটোকল তৈরির কাজ চলছে।

 

 

সকলের ক্ষেত্রেই আরটিপিসিআর টেস্ট করা হবে। আগামী সপ্তাহের মধ্যে সমীক্ষার কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী

StateCovidresearch

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার