করোনায় আক্রান্ত বিমান যাত্রীকে পুরো টাকা ফেরত দেবে স্পাইসজেট

Updated : Mar 26, 2021 18:30
|
Editorji News Desk

বিমান যাত্রীদের জন্য এ বার সুখবর। বিমান ছাড়ার আগে করোনায় আক্রান্ত কোনও যাত্রীকে এখন থেকে পুরো টাকা ফেরত দেবে স্পাইসজেট। সেক্ষেত্রে ওই যাত্রীকে নিজের আরটি-পিসিআর পরীক্ষার পজিটিভ রিপোর্ট বিমান ছাড়ার আগেই স্পাইসজেটের পোর্টালে আপলোড করতে হবে। স্পাইসহেল্থ নামে স্পাইসজেটের তরফে গত বছর নভেম্বরে একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়। সেখানে মাত্র ২৯৯ টাকার বিনিময়ে করোনা পরীক্ষা করার সুযোগ পান যাত্রীরা। করোনা পরিস্থিতির মধ্য়ে যাত্রী টানতেই এই উদ্যোগ নিয়েছিল বিমান সংস্থাটি। ২৫ মার্চ কেরালায় স্পাইসহেল্থের তরফে একটি ভ্রাম্যমান করোনা পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়। কেরালার পাশাপাশি মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরাখণ্ডেও এই পরিষেবা চালু করা হয়েছে।

SpiceJet

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে