করোনা আবহেই যাতায়াত কিছুটা সহজ হল। বুধবার থেকেই চালু হয়ে গেল স্পেশাল মেট্রো। তবে সাধারণ যাত্রীরা উঠতে পারবেন না এই মেট্রোয়। বুধবার থেকে শহরে ৬ জোড়া অর্থাৎ মোট ১২টি ট্রেন চলবে। একঘণ্টা অন্তর মিলবে একটি করে ট্রেন। তবে সাধারণ যাত্রীরা এই পরিষেবা পাবেন না।শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই চড়তে পারবেন স্পেশাল মেট্রোয়।