নারদা কাণ্ডে ফিরহাদ হাকিমের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।তিনি জানিয়েছেন, এই গ্রেফতার বেআইনি।যাঁরা এই কাজ করেছেন, তারা আইনসঙ্গত কাজ করেননি। এ বিষয়ে তার কাছে সিবিআই কোনও অনুমতি নেয়নি বলেও দাবি করেছেন বিধানসভার অধ্যক্ষ। তৃণমূল সাংসদ সৌগত মুখার্জির অভিযোগ, রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এই ঘটনায়। তৃণমূলের অভিযোগ উড়িয়ে পাল্টা সিবিআইয়ের দাবি, রাজ্যপালের থেকে অনুমতি পাওয়ার পরেই তারা তৃণমূল নেতাদের গ্রেফতার করেছেন। ঘটনার পরেই নিজাম প্যালেসে আইনজীবীদের নিয়ে পৌঁছন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়।