জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে এবার কলকাতার দুঃস্থ মানুষদের দেওয়া হবে করোনার ভ্যাকসিন। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে এই নিয়ে চুক্তি হয়ে গিয়েছে। আগামী ১৩ জুন, রবিবার দেড়শো মানুষকে করোনার টিকা দেওয়া হবে। যাঁদের আর্থিক অবস্থা ভাল নয়,তাঁদের পাশে থাকতে চান মহারাজ। সৌরভ জানিয়েছেন, গত মার্চ-এপ্রিল মাস থেকেই তিনি এই পরিকল্পনা করছিলেন। অবশেষে তা বাস্তবায়িত হচ্ছে।