মঙ্গলবার প্রকাশিত হয়েছে ২০২১ এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। করোনা পরিস্থিতিতে খাতায় কলমে পরীক্ষা নেয়নি মধ্যশিক্ষা পর্ষদ, ফল প্রকাশ হয়েছে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে। তাই এ'বছরের ফলাফলে তৈরি হয়েছে বেশ কিছু নজিরবিহীন রেকর্ড। যেমন প্রথম স্থানে রয়েছেন ৭৯ জন। তাদের সকলের প্রাপ্ত নম্বর ৬৯৭। আবার এই প্রথম মাধ্যমিকে পাশের হার ১০০ %। এইসব নিয়েই ফলা প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। কেউ বলছেন, 'জীবন এরকমই হওয়া চাই', কোনও মিমে আবার দেখা যাচ্ছে স্পাইডার ম্যানেদের গিজগিজে ভিড়, সকলেরই বক্তব্য 'আমিই প্রথম'। কোনও মিমে আবার আগেকার টপারদের সিংহ, আর এখনকার টপারদের ভেড়ার পালের সঙ্গে তুলনা করা হয়েছে ছবি দিয়ে।