শিখর ধাওয়ানের দুরন্ত ব্যাটিংয়ের দাপটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে রবিবার পাঞ্জাব তোলে ৪ উইকেটে ১৯৫ রান৷ মায়াঙ্ক আগরওয়াল করেন ৩৬ বলে ৬৯। জবাবে দিল্লি ক্যাপিটালস ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। ৪৯ বলে ৯২ রানে দুর্দান্ত ইনিংস খেলেন ধাওয়ান। একটুর জন্য শতরান হাতছাড়া করেন তিনি৷ ম্যাচের সেরাও হয়েছেন শিখর। তাঁকে ভাল সঙ্গ দিয়েছেন ১৭ বলে ৩২ করা পৃথ্বী শ।