দেবাদিদেব মহাদেবের(lord shiva) সঙ্গে জড়িয়ে আছে সোমবার। সোমবার দিনটি মহাদেবের(lord shiva) অত্যন্ত প্রিয়। অন্যান্য দিনের থেকে সোমবারেই পুজো পেতে সবথেকে পছন্দ করেন শিব। আপনি যদি জীবনের সব সংকট থেকে মুক্তি পেতে চান, তাহলে প্রতি সোমবার অবশ্যই নিয়ম ও নিষ্ঠা সহকারে শিব পুজো করুন।পূণ্যার্থীদের কাছে সোমবারের গুরুত্ব অপরিসীম।
তাই তাঁরা শিবপুজোর(lord shiva) জন্য বিশেষ করে সোমবারগুলি পালন করেন।প্রচলিত রয়েছে যে, সোমবার শিবের পুজো করলে সমস্ত দুঃখ, কষ্ট দূর হয়।শ্রাবণ মাসের সোমবার নারী-পুরুষ উভয়ই শিবের পুজো করেন।
সোমবারে সাধারণত উপোস করেই পুজো দেন পূণ্যার্থীরা। তবে কেউ কেউ উপবাস করাকালীন জল এবং ফলও খেয়ে থাকেন।ভগবান শিবের (lord shiva)পুজোর এই বিশেষ দিনে দুধ, ঘি, দই, মধু এবং গঙ্গাজল মিশিয়ে পুজো করা হয়।এই দিনে আমিষ খাবার এড়িয়ে চলেন পূণ্যার্থীরা।
পরমব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তরমুখে বসে করাই নিয়ম। শিবলিঙ্গকে(lord shiva)তামা বা পাথরের পাত্রে বসানো হয়ে থাকে। প্রথমে স্নান ও গুরুনির্দেশিত উপাসনাদি সেরে আসনে বসে শিব ও দুর্গাকে প্রণাম করবেন। তারপর শ্রীগুরু ও ইষ্টদেবতাকে স্মরণ করে ইষ্টমন্ত্র যথাশক্তি জপ করবেন।