মুখ্যমন্ত্রীর করোনা নিয়ে রাজনীতি হচ্ছে এই অভিযোগের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ভার্চুয়াল সভায় দাবি করেন, গুজরাতে বিজেপির পার্টি অফিস থেকে ভ্যাকসিন বিলি হচ্ছে। বাংলা যাতে অক্সিজেন না পায়, সেজন্য উত্তরপ্রদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর জবাবেই শমীক ভট্টাচার্যের পাল্টা তোপ, ভারতের কোথাও ভ্যাকসিন দেওয়া নিয়ে কোনও বৈষম্য করা হয়নি।সঙ্কটকালে যেকোনও প্রশাসন মানুষের পাশে দাঁড়ায়,ভয়ভীতি দূর করে,কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা না করে রাজনীতি করছেন,মমতাকে পাল্টা তোপ শমীক ভট্টাচার্যের