রাজ্যজুড়েই বিজেপি মহিলা মোর্চার(bjp mahila morcha) নেতৃত্বে আইন অমান্য আন্দোলন চলছে।কলকাতায় ভবানী ভবন এর সামনে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চার আইন অমান্য আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়াল।
ভবানী ভবন এর সামনে একটি রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। সেই সময় বিশাল পুলিশবাহিনী এসে তাঁদের ছত্রভঙ্গ করে। পাশাপাশি গ্রেফতার করা হয় আন্দোলনকারীদের। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের অভিযোগ পুলিশ মহিলাদের গায়ে হাত দিয়েছে। রাজ্যের আইন শঋঙ্খলা পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
বিক্ষোভ হয়েছে বাঁকুড়া, বারুইপুর সহ রাজ্যের বিভিন্ন এলাকায়।