লস্কর-ই তৈবা, জইশ-ই মহম্মদের মতো পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে অ্যাকশন প্ল্যানের প্রস্তাব দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে এই প্রস্তাব দেন তিনি। SCO বৈঠকে অংশ নিতে তাজিকিস্তানে গিয়েছেন ডোভাল। বৈঠকের ফাঁকে রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন অজিত ডোভাল।
বৈঠকে অন্যান্য দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সামনে জঙ্গি গোষ্ঠীগুলি গোটা বিশ্বের কাছেই কত বড় বিপদ সেকথা তুলে ধরেন অজিত। পাশাপাশি নয়া প্রযুক্তির সাহায্যে সন্ত্রাসবাদের মোকাবিলা কীভাবে করা সম্ভব তা নিয়েও পরিকল্পনা পেশ করেন। রাষ্ট্রসংঘে জঙ্গি দমন নিয়ে খসড়া প্রস্তুত করার প্রস্তাব দেন অজিত ডোভাল। সন্ত্রাসবাদে আর্থিক মদত আটকাতে FATF বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সঙ্গে SCO-র মউ চুক্তির প্রস্তাবও দেন তিনি।