করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে ভারতের অনেক রাজ্যেই লকডাউন ঘোষিত হয়েছে। কোথাও চলাফেরা নিয়ন্ত্রিত করা হয়েছে। ইতিমধ্যে ফের ধসতে শুরু করেছে দেশের অর্থনীতি। সম্প্রতি এসবিআই জানিয়েছে, কোভিড ১৯এর দ্বিতীয় ঢেউয়ের ফলে দেড় লক্ষ কোটি টাকা ক্ষতি হবে। ক্ষতির পরিমাণের ৮০ শতাংশই মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের। কড়া লকডাউন জারি হওয়া মহারাষ্ট্রে ৫৪ % ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হারও কমবে বলে পূর্বাভাস দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।