করোনা আতঙ্কের বেনজির ছবি। করোনায় মৃত্যু শুনে বাড়ি থেকে বেপাত্তা মৃতের পরিবার। ২ দিন ধরে আমতলার সেফ হোমে পড়ে রইল দেহ। অবশেষে স্থানীয় তৃণমূল নেতার উদ্যেগে ৪৮ ঘণ্টা পর দেহ সত্কারের ব্যবস্থা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার চড়ারায়পুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সেফ হোমে ভর্তি ছিলেন করোনা আক্রান্ত সঞ্জয় ভক্ত। সোমবার রাত আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়। করোনা রোগীর মৃত্যু সংবাদ পেতেই বাড়ি ছেড়ে পালায় পরিবারের লোকজন। প্রায় ৪৮ ঘণ্টা দেহ পড়েছিল সেফ হোমেই। অবশেষে মঙ্গলবার রাতে বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রোগীর দেহ সত্কার করা হয়।