সিনেমার শুটিংও হার মানবে, বাস্তবের ঘটনায়। নিউটাউনের সাপুরজি আবাসনেের বুধবারের ঘটনার পর যথেষ্টই আতঙ্কিত আবাসনের বাসিন্দারা। পঞ্জাবের দুই গ্যাংস্টারের সঙ্গে STF এর গুলির লড়াই। গুলিতে দুই দুষ্কৃতীর মৃত্যু হলেও ভয় কাটছে না বাসিন্দাদের। এখনও কোনও দুষ্কৃতী লুকিয়ে নেই তো? এমন প্রশ্নও উঁকি দিচ্ছে আবাসিকদের মনে। আবাসনের নিরাপত্তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা