রাজ্যের মহিলা সুরক্ষা নিয়ে মমতা সরকারকে কে কড়া তোপ দাগলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তাঁর অভিযোগ, গত ৩ বছর ধরে মমতা সরকারকে ফাস্ট ট্র্যাক চালু করার জন্য পড়ে রয়েছেন তিনি। ১২৩টি ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র, তবু মমতা বন্দ্যোপাধ্যায় কোনও সম্মতি দেননি। কেন্দ্রীয় আইন মন্ত্রীর প্রশ্ন, ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে কী সমস্যা দিদির? এই প্রসঙ্গে তিনি ৩ বছর ধরে যে চিঠি পাঠানো হয়েছে তাও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।