কালবৈশাখীর সঙ্গে স্বস্তির বৃষ্টি শহরে

Updated : Apr 04, 2021 20:34
|
Editorji News Desk

চৈত্র শেষের তীব্র দাবদাহের মাঝে স্বস্তির খবর দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তেই মরশুমের প্রথম কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল তারা। আর সেই মতো রবিবার সন্ধেয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আছড়ে পড়ল কালবৈশাখী। সন্ধের পর কলকাতার আকাশ কালো করে শুরু হয় বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। বৃষ্টিতে তাপমাত্রা নামায় কিছুটা হলেও স্বস্তিতে শহরবাসী। এদিকে বীরভূম, বর্ধমানের একাধিক এলাকায় ঝড়-বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, গুসকরা-সহ বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টি শুরু হয় বিকেলে। এর জেরে বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বর্ধমান শহরেও বিকেলের পর ঝোড়ো হাওয়ার পাশাপাশি শুরু হয় শিলাবৃষ্টি।

Rainrain in kolkata

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট