রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার কারণে নিজের যাবতীয় কর্মসূচি বাতিল করলেন রাহুল গাঁধী। তিনি যে পূর্ব ঘোষিত কর্মসূচি মেনে বাংলায় ভোট প্রচারে আসছেন না তা রবিবার নিজেই টুইট করে জানিয়েছেন। রবিবার টুইটে তিনি লিখেছেন, ‘কোভিড পরিস্থিতির মধ্যে আমি পশ্চিমবঙ্গের সমস্ত সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি’। একইসঙ্গে নাম উল্লেখ না করে অন্যান্য রাজনৈতিক নেতাদেরও বার্তা দিয়েছেন রাহুল। লিখেছেন, ‘সব রাজনৈতিক নেতাদেরও এই বর্তমান পরিস্থিতিতে বড় সমাবেশ করা উচিত কিনা সেটা গভীর ভাবে ভেবে দেখা দরকার’।