Post Office Saving Schemes:বেসরকারি ব্যাঙ্কের মতো টাকা খোয়ানোর ঝুঁকি নেই। উল্টে কম বিনিয়োগে বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিসের সেভিংস স্কিম(Post Office Saving Schemes)। এই প্রকল্পগুলিতে টাকা রাখলে বেশি সুদের সঙ্গে থাকছে সরকারি সুরক্ষার আশ্বাস।
আমানতকারীদের আশা দেখাচ্ছে ইন্ডিয়া পোস্টের (India Post) স্মল সেভিংস স্কিম। যার মধ্যে নাম রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা।পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমের মধ্যে সবথেকে বেশি সুদ পাওয়া যায় এই সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে।
সব মিলিয়ে বছরে ৭.৬ শতাংশ সুদ পান বিনিয়োগকারী। নিয়ম অনুযায়ী ৯ বছরে এই প্রকল্পের টাকা ডবল হয়ে যায়। এই প্রকল্পে টাকা রাখতে কিছু নিয়ম মানতে হয় বিনিয়োগকারীকে। বছরে ন্যূনতম ২৫০ টাকা অ্যাকাউন্টে জমা করতেই হবে আমানতকারীকে। পোস্ট অফিসে অত্যন্ত জনপ্রিয় এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম Senior Citizen Saving Scheme (SCSS)।
এই প্রকল্পে বছরে ৭.৪ শতাংশ সুদ দেওয়া হয় আমনতকারীকে। সুকন্যা সমৃদ্ধির মতো এই প্রকল্পের টাকাও ৯ বছরে দ্বিগুণ হয়ে যায়।