স্বাধীনতা দিবসে অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিযোগীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৫ অগাস্ট সমস্ত অলিম্পিয়ানদের লাল কেল্লায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধামন্ত্রী। সেদিন প্রত্যেক অ্যাথলিটদের সঙ্গে আলাদা করে কথাও বলবেন প্রধামন্ত্রী।
প্রসঙ্গত, ২০২০ এর মতোই এ বছরেও অতিমারী আবহে লালকেল্লায় নিয়ন্ত্রিত ভাবেই উদযাপিত হবে স্বাধীনতা দিবস।
টোকিও অলিম্পিকে এ'বছর ভারত থেকে অংশ গ্রহণ করেছেন ১২০ জন প্রতিযোগী। মহিলা প্রতিযোগীর সংখ্যা ৫৬, ভারতের অলিম্পিকের ইতিহাসে, যা সর্বকালীন রেকর্ড।