করোনার বেয়াড়া বৃদ্ধিতে অনেক নেতা-নেত্রীই সভায় কাটছাঁট করেছেন। কিন্তু সেই পথ থেকে দূরেই হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় যে চারটি সভার কথা ছিল প্রধানমন্ত্রীর,সবকটিই তিনি করবেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। টুইটারে তিনি লেখেন,প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশ অনুসারেই সভা হবে। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্কতা অবলম্বন করতে হবে। সামাজিক দূরত্ব বিধিতে বিশেষ নজর দিতে হবে।পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১৮টি সভা করেছেন মোদী।২১ ও ২৪ এপ্রিল দুটি সফরে চারটি সমাবেশ করার কথা ছিল প্রধানমন্ত্রীর।রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে ২৪ এপ্রিল শনিবার একদিনেই চারটি সভা করবেন মোদী।