Tokyo Paralympics 2020: প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে ভারতকে সোনা এনে দিয়েছেন সুমিত অ্যান্টিল।
প্য়ারালিম্পিক্সে সোনা জয়ী সুমিতের সঙ্গে ফোন করেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিও সামনে এসেছে। যা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।
ফোনে সুমিতকে সোনা জয়ের জন্য ও ঐতিহাসিক পারফরমেন্সের জন্য ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী সুমিতকে বলেন, যে তিনি পুরো দেশকে গর্বিত করেছেন এবং তার স্পিরিটিরেও প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের তরুণ প্রজন্ম সুমিতকে দেখে অনুপ্রাণিত হবে।
তিনি আরও বলেছেন যে, সুমিত তার পুরো পরিবারকে গর্বিত করেছেন। প্রধানমন্ত্রীর তরফ থেকে ফোন পেয়ে খুশি সোনা জয়ী।