বিশ্ববাজারে অশোধিত তেলের দাম কমলেও ভারতে পেট্রোল, ডিজেলের দাম বেড়েই চলেছে। ১০০ পেরিয়ে মাত্র মাত্র ১০ দিনেই ১০২ টাকা ছুঁয়ে ফেলেছে লিটার প্রতি পেট্রোলের দাম। ডিজেলের লিটারপ্রতি দামও পৌঁছেছে ৯৩ টাকায়।
২ মে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে পেট্রোলের দাম বেড়েছে ৪১ বার। আর ডিজেল বেড়েছে ৩৭ বার। জ্বালানির এই রেকর্ড দাম নিয়ে কেন্দ্রের তরফে বরাবরই বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামবৃদ্ধির কথা বলা হচ্ছে। কিন্তু পরিসংখ্যান বলছে উল্টো কথা।
গত ১০ দিনে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৪ ডলার অর্থাৎ, প্রায় ৩০০ টাকা কমেছে। কিন্তু, এই সময়ে কমা তো দূরের কথা, উল্টে লিটারে পেট্রোলের দাম বেড়েছে ২ টাকা।