৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে কিছুটা স্বস্তি দেশবাসীর। বৃহস্পতিবার ফের কমল পেট্রোল ও ডিজেলের দাম। এর আগে সামান্য দাম কমেছিল বুধবার। আর বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি লিটারপ্রতি পেট্রলের দাম ২১ পয়সা ও ডিজেলের দাম ২০ পয়সা কমিয়েছে। এর ফলে কলকাতায় পেট্রলের দাম কমে দাঁড়িয়েছে ৯০.৯৮ টাকা এবং ডিজেলের দাম ৮৩.৯৮ টাকা।
গত কয়েকদিন ধরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেয়েছে। সেই কারণেই পেট্রোপণ্যের দাম কমবে বলে মনে করছিলেন অনেকেই। আর সেই জল্পনাকে সত্যি করেই পরপর দু'দিন কমল পেট্রোল ও ডিজেলের দাম।