shootout-at-park-street: রাতের শহরে দুষ্কৃতী দৌরাত্ম্য। পার্ক স্ট্রিটের(park street) ইলিয়ট লেনে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে(shootout) জখম স্থানীয় এক বাসিন্দা। জখন ব্য়ক্তির নাম লরেন্স ডি'ক্রুজ।
তাঁর পায়ে গুলি লাগে। হাসপাতালে অস্ত্রপচার করা হয়। ফুটবল খেলা চলাকালীন মদ্যাপনের প্রতিবাদ করাকে ঘিরেই বিবাদের সূত্রপাত।
এরপরেই হামলা চালায় দুষ্কৃতীরা। জখম ব্যক্তিকে চিত্তরঞ্জন মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায়। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।