৩১ অগাস্টের পরেও আমেরিকা-সহ অন্য যে সব দেশের নাগরিকেরা আফগানিস্তানে রয়ে গিয়েছেন, তাঁদের দেশ ছাড়ার ক্ষেত্রে কেনোরকম বাধা দেবে না তালিবান। যে সব আফগান নাগরিকের বিদেশের যাওয়ার জন্য প্রয়োজনীয় নথি রয়েছে, তাঁদেরও আটকানো হবে না। তালিবানের পক্ষ থেকে এমনই আশ্বাস মিলেছে। এই মর্মে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলি-সহ মোট ৯০টি দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে।
যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, যে সমস্ত বিদেশি নাগরিক আফগানিস্তানে আটকে রয়েছেন, তাঁদের সম্পূর্ণ নিরাপদে দেশ ছাড়ার ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছে তালিবান। উল্লেখ্য, ইতিমধ্যেই ব্রিটিশ সেনা আফগানিস্তান ছেড়েছে। ৩১ অগাস্ট আফগানিস্তান ত্যাগের কথা মার্কিন সেনার।
বিবৃতিতে নাম রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, সুইৎজারল্যান্ড, ইউক্রেন, গ্রেট ব্রিটেনের।