জলপাইগুড়ির পর এবার দুর্গাপুর। বাড়ছে অজানা জ্বরের প্রকোপ(Durgapur Unknown Fever)।
অজানা জ্বরে (Durgapur Unknown Fever) এরমধ্যেই ৪২ জন শিশু আক্রান্ত। প্রত্যেকেরই উপসর্গ জ্বর,সর্দি, কাশি আর শ্বাসকষ্ট। এদের মধ্যে এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগে মোট ৫৫টি বেড রয়েছে। তারমধ্যে ৪২টি বেডই ভর্তি হয়ে গেছে অজানা জ্বরেরDurgapur Unknown Fever) কোপে। ।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল জানিয়েছেন,শিশুরা ভাইরাল ফিভার নিয়েই ভর্তি হয়েছে,তবুও কোনোরকম ঝুঁকি নিতে চাইছেন না তারা। শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে অন্যান্য বিভাগের চিকিৎসকদের নিয়ে বিশেষ টিম তৈরী করা হয়েছে। ২৪ ঘণ্টাই বিশেষ নজরে রাখা হচ্ছে আক্রান্ত শিশুদের ওপর।
আরও দেখুন: চলতি মাসেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, দাবি আইআইটি-র দুই গবেষকের