দেশজুড়ে বেলাগাম করোনা। করোনা মোকাবিলায় ওড়িশা সরকার ১৯ মে পর্যন্ত ১৪ দিনের লকডাউন ঘোষণা করল রাজ্যে।স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, ওড়িশায় গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮,০১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬৩৪ জন। ওড়িশা সরকার এর আগে ঘোষণা করেছিল যে তারা এই বছরের এপ্রিল থেকে জুলাই মাসের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রশিক্ষণ দেবে।