খাবার খেতে না চাওয়ায় বাবার হাতেই চরম নির্যাতনের শিকার মাত্র তিন বছরের শিশু। ছবি দেখলে শিউরে উঠতে হয়। লাঠি দিয়ে ওইটুকু বাচ্চাকে মেরেই চলেছে বাবা। শিউরে ওঠা এই ছবি তেলেঙ্গানার।মেধক জেলার পুরসভার কর্মী নাগারাজুকে দেখা যাচ্ছে সন্তানকে লাঠি দিয়ে মারতে। প্রতিবেশীদের তোলা এই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। দড়ি দিয়ে বেঁধেও মারধর করতে দেখা যায় সন্তানের বাবাকে। সবথেকে আশ্চর্যের বাবার এই নৃশংস আচরণ দেখেও কোনও বাধা দিতে দেখা যায়নি মাকে। বরং হাসতে দেখা গেছে তাকে। অমানবিক এই আচরণের জন্য আইপিসি ৩২৪ ধারা এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ৭৫ ধারায় মামলা রুজু করেছে পুলিস।
মহিলা উন্নয়ন ও শিশু কল্যাণ বিভাগ শিশুটিকে উদ্ধার করেছে।