Wimbledon : ফেডেরার, নাদালকে ছুঁয়ে নয়া ইতিহাস জকোভিচের

Updated : Jul 12, 2021 08:01
|
Editorji News Desk

 রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল ছুঁলেন নোভাক জোকোভিচ। আরও একবার উইম্বলডন জেতার পাশাপাশি ওই দুই মহাতারকার ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডকে স্পর্শ করলেন। বিশেষজ্ঞরা বলছেন, ১৩ বছর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে যে যাত্রা শুরু করেছিলেন জোকার, ২০২১-এর ১১ জুলাই তা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল।

মাত্তেয়ো বেরেত্তিনিকে হারিয়ে রবিবার ষষ্ঠ উইম্বলডন খেতাব জিতলেন জোকোভিচ। এই নিয়ে টানা তিন বার। কিন্তু এই পরিসংখ্যান এবার ঠিক ততখানি গুরুত্বপূর্ণ নয়। রবিবার তিনি ছুঁয়ে ফেললেন টেনিস ইতিহাসের সর্বকালের অন্যতম দুই সেরা খেলোয়াড় রজার ফেডেরার, রাফায়েল নাদালের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডকে।
 প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে জোকোভিচ ৬-৭, (৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারালেন ইটালির বেরেত্তিনিকে। তবে হেরে গেলেও টেনিসভক্তদের মনে থাকবে বেরেত্তিনির লড়াই। কিন্তু দিনের শেষে নায়ক সেই জোকার।

Wimbledon 2021Grand slamWimbledon ChampionshipsNovak Djokovic

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও