নিউটাউন পর্নোগ্রাফি কাণ্ডে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ।আজ তাঁকে বেলেঘাটা থেকে গ্রেফতার করে পুলিস এই ঘটনায় এই নিয়ে মোট পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শৌভিক মুখোপাধ্যায়। তিনি কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতেন। পর্ন ছবি শ্যুটিংয়ের জন্য মডেল জোগাড় করাই ছিল তাঁর কাজ। মডেলিংয়ে ইচ্ছুক এমন মহিলাদের সঙ্গে প্রথমে যোগাযোগ করতেন শৌভিক।
তার পর তাঁদের ধীরে ধীরে পর্ন ছবির শ্যুটিংয়ে কাজে লাগাতেন।মঙ্গলবারই এই কাণ্ডে দামদম থেকে আরও স্নেহাশিস বল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত স্নেহাশিস পর্ন ছবিতে কাজ করতেন বলে জানিয়েছেন তদন্তকারীরা।
এর আগে শুভঙ্কর দে নামে এক ক্যামেরাম্যানকে হুগলি থেকে গ্রেফতার করা হয়।