রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ১৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা শনিবারের তুলনায় ৭.৪ শতাংশ বেশি।
গত একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫১৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ১৩ হাজার ৬০৯ জন।
করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে মানুষ দীর্ঘদিন গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে অবশ্য কমেছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৪ লক্ষ ২২ হাজার ৬৬০ জন।
সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৭৯৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪২ হাজার ৪ জন। সুস্থতার হার ৯৭.৩১ শতাংশ।