দেশে এখনও অত্যন্ত উদ্বেগজনক করোনা পরিস্থিতি। মোট আক্রান্তের সংখ্যা পেরল দু'কোটি। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। মারা গিয়েছেন ৩,৪৪৯ জন। গত একদিনে করোনা জয় করে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লক্ষ ৮২ হাজার ৮৩৩। করোনায় মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৪০৮।