দেশে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনা পরিস্থিতি। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬২,৭১৪ জন।সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মাত্র ২৮,৭৩৯ জন। গত একদিনে দেশে করোনায় মারা গিয়েছেন ৩১২ জন। দেশে করোনায় এখনও পর্যন্ত মোট মৃত্যু ১,৬১,৫৫২। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৬ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৭৮২ জন।