আজ ফের নারদ মামলার শুনানি হাইকোর্টে, অপেক্ষায় রাজ্যের ৪ হেভিওয়েট নেতা

Updated : May 21, 2021 08:00
|
Editorji News Desk

আজ ফের নারদ মামলার শুনানি রয়েছে হাইকোর্টে।বৃহস্পতিবার সন্ধেয় হাই কোর্ট প্রশাসন প্রকাশিত শুক্রবারের শুনানি-তালিকায় তিন নম্বরে রয়েছে নারদ মামলা।  শুক্রবার সপ্তাহের শেষ কাজের দিন। শুনানি যদি শেষ না-হয়, পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যের দুই মন্ত্রী-সহ চার নেতাকে।  অভিযুক্ত পক্ষের আইনজীবীদের আশা, শুনানি যে-পর্যায়ে রয়েছে তাতে আজ, শুক্রবারই ফয়সালা হতে পারে। বুধবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছিল। বৃহস্পতিবার ফের শুনানির কথা ছিল। সকালে হাই কোর্ট প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে জানায়, ‘অনিবার্য’ কারণে এ দিন ডিভিশন বেঞ্চ এজলাসে বসবে না।

caseNaradaHearing

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট