মহাকাব্যিক টেনিসের সাক্ষী থাকল গোটা পৃথিবী। নোভাক জকেভিচের কাছে হেরে প্রথম বারের জন্য ফরাসি ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন 'লালমাটির রাজা' রাফায়েল নাদাল। তাঁরর বিপক্ষে খেলার ফল ৬-৩, ৩-৬, ৬-৭, ২-৬। প্রথম সেটে ৫-০ এগিয়ে গিয়েছিলেন নাদাল। লাল সুরকির রাজা যেন বুঝিয়ে দিচ্ছিলেন এটা তাঁর জায়গা। নাদালের পক্ষে প্রথম সেট শেষ হয় ৬-৩ ফলে। দ্বিতীয় সেটের ফলও ৬-৩। তবে তা জোকোভিচের পক্ষে৷ তৃতীয় সেট টাইব্রেকারে হারলেন নাদাল। ততক্ষণে অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে খেলা। প্রতিটা পয়েন্টের জন্য লড়াই চলছে। রাত কার্ফু ভেঙে দর্শকদের মাঠে থেকে এই লড়াই দেখার সুযোগ করে দিলেন কর্তৃপক্ষ। চতুর্থ সেটও জিতে নিলেন নোভাক। গদিচ্যুত হলেন লাল সুরকির সম্রাট রাফায়েল নাদাল।