Kolkata metro rail : সোমবার থেকে বাড়ছে মেট্রো, কমছে সময়ের ব্যবধানও

Updated : Jul 03, 2021 20:11
|
Editorji News Desk

আগামী সোমবার থেকেই বাড়ছে মেট্রো। ৬২ টির বদলে ৯০ টি মেট্রো চলবে দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ পর্যন্ত। তবে শুধুমাত্র জরুরি পরিষেবায় যুক্ত যাঁরা তাঁরাই মেট্রোয় সফর করতে পারবেন। করোনার জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল মেট্রো পরিষেবা। কিছুদিন আগেই জরুরি পরিষেবায় যুক্তদের জন্য মেট্রো পরিষেবা চালু করা হয়। এখন প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে চলছে ৬২ টি মেট্রো।

শনিবার মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার অর্থাৎ ৫ জুলাই থেকে নিয়মিত ৯০ টি মেট্রো চালানো হবে। সকালে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সাড়ে ৮টায়। দিনের প্রথমার্ধ্বে সকাল ১১.১৫টার বদলে ১১.৩০টায় শেষ মেট্রো মিলবে।

দ্বিতীয়ার্ধ্বে বিকেল ৩.৪৫-এ চালু হচ্ছে মেট্রো। দুই প্রান্তিক স্টেশন থেকে ৭ টায় পাওয়া যাবে শেষ মেট্রো। আগে শেষ মেট্রোর সময় ছিল সাড়ে ৬ টা। 

আগে ১১ থেকে ১২ মিনিট অন্তর মিলত মেট্রো। তবে সংখ্যা বাড়ায় সোমবার থেকে দুটো মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমে হবে ৮ মিনিট। 

LockdownMetro

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট