ভোটের প্রচারে উস্কানির অভিযোগে মিঠুনকে ফের জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ। এই ইস্যুতে অভিনেতা তথা বিজেপি নেতাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করল পুলিশ।বলিউড তারকাকে ১ ঘণ্টা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করে মানিকতলা থানার পুলিশ। সূত্রের খবর, ‘জিজ্ঞাসাবাদে এখনও সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ। বিজেপির প্রচারে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃত্যুঞ্জয় পাল। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মানিকতলা থানায় চারটি ধারায় অভিযোগ দায়ের হয়।