Facebook: তালিবানের সমর্থনে পোস্ট করলেই নিষিদ্ধ হবে অ্যাকাউন্ট, ঘোষণা ফেসবুকের

Updated : Aug 17, 2021 17:53
|
Editorji News Desk

তালিবান গোষ্ঠীর আফগান দখলের সমর্থনে ফেসবুকে সমস্ত রকম পোস্ট বা মন্তব্য নিষিদ্ধ ঘোষণা করল ফেসবুক। তালিবানকে 'জঙ্গিগোষ্ঠী'  বলে উল্লেখ করে ফেসবুক জানিয়েছে, যাঁরা তালিবানের সমর্থনে তাদের প্ল্যাটফর্মে কোনও পোস্ট বা মন্তব্য করবেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকের এক মুখপাত্র মঙ্গলবার জানান, 'বিপজ্জনক সংগঠন' (dangerous organisations) সংক্রান্ত সমস্ত নিয়মাবলি মেনেই তালিবানের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। তিনি বলেছেন, তালিবানের সমর্থনে করা পোস্টগুলি চিহ্নিত করে মুছে দেওয়া হবে। যে অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট করা হয়েছে, সেটি নিষিদ্ধ করা হবে।' 

নেটিজেনদের অনেকেই অভিযোগ জানিয়েছেন টুইটারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখনো নিষিদ্ধ থাকলেও যথেষ্ট সক্রিয় তালিবান গোষ্ঠীর সদস্যরা। এমনকি আফগানিস্তান দখলের খুঁটিনাটি আপডেটও নিয়মিত তারই মাধ্যমে দিয়েছেন তালিবান প্রধান। 

Afghanistanface book

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?