করোনার দ্বিতীয় তরঙ্গের ব্যপক প্রভাব পড়তে চলেছে ট্রেন চলাচলে। রেল সূত্রে খবর, আগামী ৬ মে থেকে কমছে মেট্রো। এবার সপ্তাহের কাজের দিনে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার চলবে ২১৬টি মেট্রো। এতদিন ২৩৮টি করে মেট্রো চালাত রেল। দক্ষিণেশ্বর রুটে দিনে ১৪৯টি মেট্রো চালানো হবে বলে জানিয়েছেন। কর্মী সঙ্কটের জেরে বাতিল হচ্ছে স্পেশাল ট্রেনও। ৭ মে থেকে বাতিল হাওড়া-ধানবাদ, হাওড়া-রাঁচি, হাওড়া-আজিমগঞ্জ, হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেন। বাতিল বলে ঘোষণা করা হয়েছে আসানসোল-হলদিয়া, কলকাতা-লালগোলা, শিয়ালদা-রামপুরহাট স্পেশাল ট্রেন। চালক ও গার্ড সহ বিপুল সংখ্যক রেলকর্মী করোনায় আক্রান্ত হওয়ার জেরেই এই সিদ্ধান্ত।