দেশের বিভিন্ন রাজ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা। দৈনিক সংক্রমণ বাড়ছে এই রাজ্যেও। এই অবস্থায় মাস্ক পরা নিয়ে কড়া নির্দেশ জারি করল কলকাতা মেট্রো। বুধবার মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে মেট্রোতে ঠিকভাবে, মুখ ও নাক সম্পূর্ণ ঢেকে মাস্ক পরা বাধ্যতামূলক। তা না হলে ৫০০ টাকা জরিমানা করা হবে। যাত্রীরা ঠিক ভাবে মাস্ক পরছেন কিনা তা দেখার জন্য শুরু হবে বিশেষ নজরদারি। স্পট ফাইনের পাশাপাশি আরও বড় শাস্তিও হতে পারে।