সেপ্টেম্বর থেকেই দাম বাড়ছে মারুতি সুজুকির সব মডেলের। অল্টো থেকে ভিতারা ব্রেজা, সব মডেলের দাম বাড়ছে বলেই জানিয়েছে সংস্থা। এর আগে চতি বছরের জানুয়ারি এবং এপ্রিলে দাম বেড়েছে মারুতি সুজুকির মডেলের।
কর্তৃপক্ষ জানিয়েছে উৎপাদন খরচ বাড়ায় মারুতির সমস্ত মডেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে তারা। তবে মডেল প্রতি গাড়ির দাম কত বাড়ছে, সে নিয়ে খোলসা করে কিছু বলেনি মারুতি। জানুয়ারিতে সর্বোচ্চ ৩৪,০০০ টাকা বেড়েছিল, এপ্রিলে বেড়েছিল ১.৬ %।
তবে অতিমারী পরিস্থিতিতে চাহিদা কমায় এবং পাশাপাশি গাড়ির উৎপাদন খরচ বাড়ায় মারুতি সুজুকি ছাড়াও একাধিক সংস্থা তাদের গাড়ির দাম বাড়িয়েছে।