রাজ্যে টিকার সঙ্কটে কেন্দ্রের সাহায্য চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে কেন্দ্রের পাঠানো ভ্যাকিসন নিয়ে যথেষ্টই অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মোদীকে পাঠানো চিঠিতে মমতা লিখেছেন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা ১০ কোটি এবং দেশের ১৪০ কোটি মানুষকে টিকা দেওয়ার জন্য যে পরিমাণ টিকার যোগান দরকার, তার অতি সামান্যই পূরণ করা গিয়েছে’। একইসঙ্গে টিকার আকাল মেটাতে বিদেশ থেকে টিকা আমদানিরও প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র চাইলে টিকা উতপাদনের জন্য বিদেশি সংস্থাকে কারখানার জমি দিতেও রাজ্য প্রস্তুত বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা।