জেলবন্দী পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধেয় নবান্ন থেকে ফেরার সময়ই চেতলায় মন্ত্রীর বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ কন্যা সাবার সঙ্গে কথা হয় তাঁর।মুখ্যমন্ত্রীর কনভয় যখন সেখানে পৌঁছয় তখন বাড়িতে ছিলেন না ফিরহাদ-পত্নী রুবি হাকিম।সাবা জানিয়েছেন, মুখ্য়মন্ত্রী তাঁকে আশাহত না হওয়ার কথা বলেছেন। সেই সঙ্গে বলেছেন এটা রাজনৈতিক লড়াই। এই লড়াইয়ে জিততেই হবে।