রবিবসারীয় ভোট প্রচার তুঙ্গে। রবিবার বিকেলে ঢাকুরিয়া থেকে রাসবিহারী রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রোড শো ঘিরে ছিল কড়া নিরাপত্তা। রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার ,ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্য়ায়ের হয়েই রোড শো করেন তৃণমূল সুপ্রিমো।ঢাকুরিয়া ব্রিজ থেকে শুরু হয়ে কালীঘাট মোড়ে শেষ হয় এই রোড শো।রাস্তার পাশে ছিল উতসাহী জনতার ভিড়। শঙ্খধ্বনি করে নেত্রীকে স্বাগত জানান বাসিন্দারা।