পায়ের চোট সেরে গেছে, বহরমপুরের ভার্চুয়াল সভায় জানালেন মমতা

Updated : Apr 25, 2021 18:25
|
Editorji News Desk

সেরে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের ‘চোট’। রবিবার বহরমপুরে দলীয় কর্মিসভায় নিজেই এই খুশির খবর জানালেন তৃণমূলনেত্রী। তাঁর আশা, ভোটপ্রচার শেষে কলকাতা ফিরেই পায়ের প্লাস্টার কাটাবেন তিনি। সোমবার শেষ হচ্ছে রাজ্যের অষ্টম দফা ভোটগ্রহণের প্রচার। তার ঠিক আগের দিন বহরমপুরে এক কর্মিসভায় মমতা বলেন, ‘পায়ে চোট নিয়ে গত দেড় মাস ধরে জেলায় জেলায় ঘুরছি। এখন হয়তো আমার পা ভালো হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু ১০ দিন ধরে বাড়ি যেতে পারছি না তাই প্লাস্টারটা কাটানো হচ্ছে না। বাড়ি ফিরে এটা আমাকে করাতে হবে।’গত ১০ মার্চ মনোনয়ন পেশের পর নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে চোট পান মমতা। 

wellMamataInjury

Recommended For You

editorji | খেলা

Naihati Bypoll 2024: নৈহাটির উপনির্বাচনে তৃণমূল প্রার্থী, সনৎকে সরাসরি সমর্থন তিন প্রধানের কর্তাদের

editorji | ইলেকশন

Maniktala Bypoll: মানিকতলা উপনির্বাচনে প্রার্থী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি, নবান্নের বৈঠকে সিদ্ধান্ত

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Loksabha Election 2024: দেশে মহিলা ভোটারদের অনুপাত বাড়ছে, সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Priyadarshini Hakim: রাজ্যরাজনীতিতে জল্পনা,ভগবানগোলা থেকে উপনির্বাচন লড়তে পারেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Gosaipur Accident: যাত্রীবাহী বাসে ধাক্কা গাড়ির, গোসাইপুরের দুর্ঘটনায় মৃত ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক