সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সোমবার নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা জমা নিল কলকাতা হাই কোর্ট।গত ৯ জুন নারদ মামলার শুনানি চলাকালীন হলফনামা জমা দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন মমতার আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু আদালত তা খারিজ করে দেয়। এর পরই হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মমতা।শুক্রবার শীর্ষ আদালত সেই হলফনামা জমা নিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টকে