পাকিস্তানের লাহোরে ভয়াবহ বিস্ফোরণ ঘটল মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিস সইদের বাড়ির সামনে। ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। তাছাড়া আরও ১৬ জন জখম হয়েছেন ঘটনায়। বিস্ফোরণে জখমদের নিকটবর্তী হাসপাতালতে ভর্তি করা হয়েছে। এই ঘটনা সরাসরি হাফিজের উপর হামলা কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার রিপোর্ট তলব করেছেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। এখনও অবধি জানা গিয়েছে, একটি বড় গাড়িতে করে বিস্ফোরক আনা হয়েছিল। ওই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। যে জায়গায় এই বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে হাফিজের বাড়ির দূরত্ব এক কিলোমিটার। যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে চার ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে।