লর্ডসের সেই ঐতিহাসিক মুহূর্ত।বাইজ গজে মহারাজের অসামান্য ইনিংস লর্ডসের মাঠে প্রথম টেস্ট খেলতে নেমে শতরান করেছিলেন এক বাঙালি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ১৩১ রানের রেকর্ড বুধবার ভেঙে দিলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। কিউই অভিষেককারী লর্ডসের মাঠে খেলতে নেমে অপরাজিত ১৩৬ রানে।
ওপেন করতে নেমে কনওয়ে প্রথম দিন পুরোটাই উইকেটে ছিলেন। তাঁর ২৪০ বলের ইনিংসে রয়েছে ১৬টি চার। ১৯৯৬ সালে টেস্ট অভিষেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সৌরভ নেমেছিলেন তিন নম্বরে। তাঁর ৩০১ বলের ইনিংসে ছিল ২০টি চার।