করোনা আবহে প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হল তিনমাস। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে, পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযোগের সময়সীমা ১ জুন থেকে বাড়িয়ে ১ সেপ্টেম্বর করা হল।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে যে যদি ১ সেপ্টেম্বরের পরও যদি কোনও কর্মীর পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করা না থাকে, সেক্ষেত্রে সেই কর্মী পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে, ঋণ নিতে বা অন্য কোনও সুবিধা নিতে পারবেন না। তাছাড়া পিএফ-এর অনুদানের টাকাও ঢুকবে না অ্যাকাউন্টে। সংস্থা এবং কর্মী, দু'পক্ষের অনুদানই এ নিয়মের আওতায় আসবে।